গৃহহীন ও ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে ভোলাহাট উপজেলা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা হতে যাচ্ছে গৃহহীন ও ভূমিহীন। দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বাসস্থান হচ্ছে একজন নাগরিকের মৌলিক চাহিদার অন্যতম। আর তা নিশ্চিত করতে আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় ভোলাহাটকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় তিন ধাপে ভোলাহাট সদর ইউনিয়নে ৪০৭ টি, গোহালবাড়ি ইউনিয়নে ২৫২টি, দলদলি ইউনিয়নে ২৯৮ টি এবং জামবাড়িয়া ইউনিয়নে ১৬৫ টি গৃহহীন ও ভূমিহীনকে মোট ১১২২ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন ভোলাহাট উপজেলা প্রশাসন। এর মধ্যে ৩ টি ঘর রয়েছে ব্যক্তি উদ্যোগে এবং ১ টি ঘর রয়েছে রাজস্ব খাত থেকে। ভোলাহাট উপজেলায় ১১১৮ টিসহ 'ক' শ্রেণীভুক্ত ৪ হাজার ৮১৯ গৃহের নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথ অনুসরণ করে গৃহগুলো নির্মাণ করা হয়েছে বলে অফিস জানিয়েছেন। ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। উল্লেখ্য ইতিপূর্বে জেলার শিবগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম বলেন, আমরা ইতোমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন নির্মিত ঘরগুলো গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে হস্তান্তর করেছি। তিনি আরও বলেন, ভোলাহাট উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
Link Copied