ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলবে: বানিজ্যমন্ত্রী


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৮-৩-২০২৩ বিকাল ৫:৪
নিত্যপন্যের যথেষ্ট মজুদ রয়েছে। রমজান মাসে দ্রব্যমূ্ল্য বাড়ার কোন কারণ নাই। এরপরে যদি কোন ব্যবসায়ী বেশি মুনাফার আশায় পন্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা করে তাহলে সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে বলেছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি।
 
আজ শুক্রবার বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপ্রো ২০২৩ মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী। 
 
তিনি বলেন, রোজায় বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তর অনেকগুলো কমিটি গঠন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে কাজ করবে।  
 
ডিজিটাল ব্যবসার ধারণা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌছে দিতে বানিজ্য মন্ত্রণালয়ের বিজনেজ প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বিত উদ্যোগে এই এক্সপ্রো আয়োজন করা হয়। দেশে এই প্রথম ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপ্রো মেলার আয়োজন করা হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আক্তার হোসেন,  ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসয় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।  মেলায় ই কমার্স সংশ্লিষ্ট ৬৫টি স্টল তাদের উৎপাদিত পন্য প্রদর্শনী করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার