ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে টিসিবি পণ্য বিক্রয়


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-৩-২০২৩ বিকাল ৭:২৩

জয়পুরহাটের আক্কেলপুরে টিসিবি ফ্যামেলি কার্ডধারীদের নিকট নির্ধারিত মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে আক্কেলপুর উপজেলার বিভিন্নস্থানে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়। টিসিবি পণ্য বিক্রয় তদারকি ও বিতরণ করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে ফ্যামেলি কার্ডধারীদের নিকট টিসিবি পণ্য তুলে দেওয়ার মাধ্যমে তিনি কার্যক্রমটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী প্রমুখ।
টিসিবি পণ্য সামগ্রীর মধ্যে ছিল চিনি ১ কেজি , মসুর ডাল ২ কেজি ,বুট ১ কেজি ও সয়াবিন ২ লিটার। যার নির্ধারিত মূল্য ৪৭০ টাকা।
রুকিন্দীপুর ইউনিয়নের সুবিধাভোগী সোহেল চৌধুরী বলেন,‘ বাজারের চেয়ে আমরা এখানে কম দামে পাই, এতে আমি উপকৃত হচ্ছি। আমি চাই এইভাবে যেন সারা বছর দেওয়া হয়’।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন,‘ আসন্ন রমজানকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় আক্কেলপুরেও ৯হাজার ৯’শ ২৬ জনকে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে। টিসিবির ফ্যামেলী কার্ডধারীগণ কার্ড এর মাধ্যমে এসকল পণ্য ক্রয় করতে পারবে। যদি কোন সুবিধাভোগী অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শণের মাধ্যমে এসকল পণ্য ক্রয় করতে পারবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ