ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

লংকান ক্রিকেটারদের ফেসবুক-টুইটার বয়কটের নির্দেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৩:৩৫

লংকান ক্রিকেটারদের ফেসবুক-টুইটার বয়কটের নির্দেশ দিয়েছেন দলটির হেড কোচ মিকি আর্থার। দলের ধারাবাহিক ব্যর্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমও দায়ী বলে মনে করছেন তিনি। আর্থারের দৃঢ়বিশ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের করা বাজে মন্তব্য, ট্রল-মিম লংকান ক্রিকেটারদের মনোবল ভেঙে দিচ্ছে। যে কারণে শানাকা-কুশলদের ফেসবুক-টুইটার ব্যবহার না করাই উত্তম বলে পরামর্শ আর্থারের। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে গত শনিবার শিষ্যদের এ নির্দেশ দেন আর্থার।

উল্লেখ্য, ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকার বর্তমান অবস্থা দেখলে যে কেউ হতাশ হবেন। ডি সিলভা, রানাতুঙ্গা, জয়সুরিয়া, মুরালিধরন, সাঙ্গাকারাদের মতো তারকাদের দেশের ক্রিকেট দিন দিন যেন চোরাবালিতে ডুবে যাচ্ছে। সম্প্রতি ঘরের মাঠে ভারতের ‘বি’ দলের কাছেও সিরিজ হেরে নাস্তানাবুদ হয়েছে।

বিষয়টির বিবেচনায় কোচ আর্থার তার শিষ্যদের উদ্দেশে বলেন, আমি ছেলেদের বলেছি এগুলো (ফেসবুক-টুইটার) বন্ধ রাখো। এমন অনেক মন্তব্য আসে যা বোধগম্য নয়, কটূক্তির দিকে ইঙ্গিত করে। এগুলো বিরক্তির উদ্রেক করে, হতাশায় ডোবায় এবং মেজাজ বিগড়ে দেয়। খেলোয়াড়দের উদ্দেশে আমার সেরা পরামর্শ এটিই- সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাক। কিছু মূর্খ আছে যারা জানে না কী চলছে, তারা আসলে কিছুই জানে না। উল্টোপাল্টা কমেন্ট করে বসে।

অবশ্য এ নির্দেশনার পরদিনই ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ৩৮ রানে হেরেছে শ্রীলংকা।

জামান / জামান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ