আনোয়ারায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
আনোয়ারায় উপজেলা পরিষদের উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে "বিশেষায়িত মেডিকেল ক্যাম্প ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই মার্চ) সকাল ৮টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মামুনুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ.কে.এম ফজলুল হক। উক্ত হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মোরশেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রিদয়ানুল হক, আনোয়ারা থানার ওসি তদন্ত আতাউল, হাসপাতালের চীফ কনসালটেন্ট ও কার্ডিওলজিস্ট ডাঃ মোঃ আবদুল মোত্তালিব, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সহকারী অধ্যাপক এম এ হাশেম,এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিসিইউ কো-অর্ডিনেটর ডাঃ ইরফান চৌধুরী, এজিএম কো-অর্ডিনেটর আমান উল্লাহ,এজিএম মোশাররফ হোসেন চৌধুরী ও ম্যানেজার তৌহিদুল ইসলাম সহ আরও অনেক।
চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবদুল মোত্তালিব,ডাঃ আখতার হোসাইন,ডাঃ মোহাম্মদ সফিউল আজম, ডাঃ সোহেল ছিদ্দিকী,মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শওকত আলী, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ শওকত এমরান,গাইনী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজমুন নাহার (রোজী),জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন ডাঃ তাজদীনা হক খান,নাক,কান,গলা বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ শহীদুল আলম ও অর্থোপেডিক সার্জন ডাঃ কে এম বদর উদ্দিন গ্রামের গরীব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের নারীপুরুষদের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।এছাড়া হার্টের রোগীদের বিনামুল্যে ইসিজি করা হয়।
পরে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন অতিথিরা। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে গ্রামের নারী পুরুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের প্রশংসা করেন অতিথিরা। চিকিৎসা নিয়ে খুশি গরীব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের নারীপুরুষরা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied