ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ^রদীতে সন্ত্রাসী হামলায় তিন ব্যক্তি রক্তাত্ব জখম


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৯-৩-২০২৩ বিকাল ৫:৯

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ঘরের খুঁটি দেওয়ার জন্য নিজস্ব বাগান থেকে বাঁশ কাটার সময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে মারপিট করে মারাত্নক রক্তাত্ব জখম করেছে জয়নগর পূর্বপাড়ার এনামুল হক(৫২),সায়েম(৩৮) ও বকুলকে(২৯)। ঘটনার র্প জখমীদের ঈশ^রদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঈশ^রদীর জয়নগর পূর্বপাড়া গ্রামে। ঈশ^রদী থানায় রেকর্ডকৃত এজাহার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিক নেতা আলাউদ্দিন আল আজাদের দেয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ঘরের খুঁটি দেওয়ার জন্য বাগানে বাঁশ কাটতে থাকে এনামুল হক,সায়েম ও বকুলকে। এসময় জয়নগর প্রামাণিক পাড়ার আব্দুর রহিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাঁশবাগানে ঢুকে লোহার রডসহ অন্যান্য লাঠিসোঠা দিয়ে বেধরক মারপিট করে এনামুল হক,সায়েম ও বকুলকে রক্তাত্ব জখম করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন জখমীদের দ্রুত ঈশ^রদী হাসপাতালে ভর্তি করে। এঘটনার পর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিক নেতা আলাউদ্দিন আল আজাদ আব্দুর রহিমকে প্রধান আসামি করে এগারো জনের বিরুদ্ধে ঈশ^রদী থানায় মামলা করেছে। এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। থানা পুলিশ সমস্ত পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের