ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক কাশেদ নির্বাচিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৩-২০২৩ বিকাল ৫:১৬

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন -২০২৩ মক্কায় এক ক্লাবে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে উদ্বোধন করেন জনাব আব্দুল হক।

গতকাল ১৮ই মার্চ মক্কায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক আমির হোসেন ও পরিচালনা করেন সদস্য সচিব  সেলিম আহমেদ, তাজুল ইসলাম, মোরশেদুল আলম নিবিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি  সাইফুর রহমান সাইফু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক  কাসেদুর রহমান কাসেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রবাসী কমিউনিটি আওয়ামীলীগের সভাপতি  সামশুল আলম, সাধারণ সম্পাদক সাকেরুল্লাহ সাহেদ, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি  রিয়াজ আকবর চৌধুরী,  শমসের আলম,  শফিকুর রহমান, রফিকুল ইসলাম, আবুল বাশার সিকদার,আব্দুর সাত্তার ভূট্টো, মোঃ নুরুল্লাহ, শাহজাহান সোলেমান, হাসান আমিন ভূঁইয়া প্রমুখ।

আরও বক্তব্য রাখেন  আনোয়ারুল হক, মোঃ ফরিদ, মেহেদী হাসান, আজাদ চৌধুরী, আব্দুর রশিদ, রিদওয়ান হক, জাফর আলম, রিদওয়ান করিম, মোঃ সেলিম, মোঃ ফোরকান, সহ অনেকে।

সম্মেলন পরবর্তী ২য় অধিবেশন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনার শাহজাহান সোলেমান। সরাসরি ভোটের মাধ্যমে রফিকুল ইসলামকে সভাপতি ও  কাসেদুর রহমান কাসেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচিত নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে নৌকার প্রতিককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাপক সমাগমের মাধ্যমে অনুষ্ঠান সফল করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার

পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী