ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় বজ্রপাতে ৫গরুর মৃত্যু


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২০-৩-২০২৩ দুপুর ১:৮
সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলংজানি গ্রামে বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মার্চ) ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এঘটনা ঘটেছে। জানা যায়, আজ সোমবার ভোর রাতে বৃষ্টির সময় উপজেলার এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাতে ৫টি গরু মারা গেছে। এতে মাজেদ আলীর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। এক সঙ্গে ৫টি গরু মারা যাওয়ায় মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
 
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে ৫টি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন