হাটিকুমরুলে নিম্ন মানের সামগ্রী ব্যাবহার করে রাস্তা মেরামতের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গা রাস্তার নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে রাস্তা মেরামতের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে।
হাটিকুমরুল থেকে সলঙ্গা পযর্ন্ত ৪ কিলোমিটার রাস্তা মেরামতের কাজে নিম্ন মানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।জানা যায় এই নিম্নমানের ইটের-খোয়া-বালু ব্যবহার করে ঠিকাদার নুরুল আলম ও ফারুকর হোসেন রাস্তার কাজ করছে ।
রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছেন প্রতিনিয়োতই। ঠিকাদার পরিচয় দান কারী ফারুক হোসেন বলেন হাটিকুমরুল হতে সলঙ্গা পর্যন্ত এই ৪ মিটার রাস্তা মেরামতের জন্য তিন কোটি টাকা বরাদ্দ কাজ আর এই কাজটি, এল, জি, ই, ডি, কাজ।
সরজমিন গিয়ে স্থানীয় ফসলু, নুরুল ইসলাম, সোহেল রানা,ইব্রাহিম হোসেন, হাটিকুমরুল ইউনিয়ন , রাস্তার বিভিন্ন অংশে নিম্নমানের ইটের খোয়া ও বালু ব্যবহার করে তার উপরে বালু ছিটিয়ে রাস্তার কাজ করছে ঠিকাদার নুরুল আলম ফারুক ও ওয়ার্ক এসিস্টেন্ট হাফিজুর রহমান ।
রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইঞ্জিনিয়ার রাস্তার কাজ করলেও অজ্ঞাত কারণে তারা দেখেও না দেখার ভান করছেন এটা ঠিক না।
শুরু থেকেই স্থানীয় লোকজন কাজের মান নিয়ে আপত্তি করছেন। কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের লোকজনকে হুমকি দেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী তথা ইটের খোয়া ও তার উপরে বালু সিটিয়ে রাস্তা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে যা অল্পদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে।
উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ এর কাছে মোঠো ফোনে রাস্তার অনিয়োম ও নিমম্ন মানের খোয়া ব্যবহার এর বিষয়টা জানতে চাইলে তিনি বলেন, কাজের ওখানে আমাদের লোক গিয়েছিলো তারা আমাকে বলেছে কাজের মান ভালো আছে। কত টাকার কাজ হচ্ছে তার কাছে যানতে চাওয়া হলে তিনি বলেন আমার যানা নাই। আমি দেখে যানাতে পারবো ,ঠিকাদারের নাম জানতে চাওয়া হলে তিনি বলেন আরে আমি ঠিকাদারের নাম জানিনা, আপনি অফিসে এসে ফোন দিয়েন দেখে জানাতে পারবো আর অফিসে আসলে সকাল ৯ টার মধ্য আসবেন না হলে কিন্তু আমাকে পাবেননা কারন আমি ৯টার পরে অফিসের বাহিরে থাকি আমাকে আর সারা দিন পাবেননা ।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
Link Copied