ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী বিরামপুর পৌরসভা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ১২:৭
স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন বিরামপুর পৌরসভা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম কাটলা ক্রীড়া একাডেমী এন্ড লাইব্রেরী।
 
সোমবার সকালে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিরামপুর পৌরসভা খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে কাটলা ক্রীড়া একাডেমী এন্ড লাইব্রেরীকে হারিয়ে জয়লাভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খালেদ মোহাম্মদ জাকী। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
 
খেলা শেষে দুপুরে চ্যাম্পিয়ন দল বিরামপুর পৌরসভা খেলোয়াড় কল্যাণ সমিতিকে ট্রফি ও আট হাজার টাকা এবং রানারআপ দল কাটলা ক্রীড়া একাডেমী এন্ড লাইব্রেরীকে ট্রফি ও পাঁচ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। খেলাটি পরিচালনা করেন ভোলানাথ সরকার ও সহকারি রেফারী হেলাল, মুক্তি মাহমুদ ও মোস্তাফিজুর রহমান মাসুম, খেলায় তথ্য-উপাত্ত আকর্ষণীয়ভাবে শ্রোতা-দর্শকদের কাছে উপস্থাপন করেন (ধারাভাষ্যকার) আসাদুজ্জামান আসাদ।
 
এসময় অন্যান্যদের মধ্যে সহকারী পুলিশ (শিক্ষানবীশ) গোলাম মোর্শেদ, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত