অতিদরিদ্র সদস্যের মেধাবী সন্তানদের শিক্ষা উপবৃত্তি দিল রিক
নওগাঁর ধামইরহাটে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। ঋণ নিয়ে সংসার পরিচালনার পাশাপাশি ছেলে-মেয়ের লেখাপড়াও কষ্টেই চলত, বর্তমানে অনার্সে অধ্যয়নরত, করোনাকারীন সময়ে সেই দরিদ্র সদস্যের মেধাবী শিক্ষার্থীদের নাহিদ হাসানকে ১২ হাজার ও নারী শিক্ষার্থী নুসরাত জাহানকে ১২ হাজারসহ মোট ২৪ হাজার টাকার শিক্ষা উপবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। নাহিদ হাসান ও নুসরাত জাহান একাদ্বশ শ্রেণির দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। গতকাল দুপুরে তাদের এই সহায়তা প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিক জয়পুরহাটের এরিয়া ম্যানেজার মো. আবুল কালাম আজাদ, রিক ধামইরহাট শাখার ব্যবস্থাপক শাহ মশিউর রহমান, রিক আগাদ্বিগুন শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান প্রমুখ।
শাখা ব্যবস্থাপক শাহ মশিউর রহমান জানান, আগ্রাদ্বিগুন শাখা এলাকার দরিদ্র সদস্যদের মেধাবী শিক্ষার্থীদের সংস্থার পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। চলমান করোনা মহামারী পরিস্থিতিতে আমরা স্বল্পসুদে ঋণদান এবং সঞ্চয়গ্রহণ অব্যাহত রেখেছি, যাতে মানুষ বেকার হয়ে না পড়ে।
এমএসএম / জামান
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত