ঠাকুরগাঁওয়ে ভূট্রা চাষে বাজিমাত : ভাল ফলনের সম্ভাবনা
ঠাকুরগাঁওয়ে ভুট্টার আবাদ বাড়ছে। দাম ভাল পাওয়ায় ভুট্টা চাষে ঝুকছে কৃষকেরা। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে জানা যায়, আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানীর আগাম রকেট-৫৫ জাতের ভূট্রার চাষ করে অধিক লাভের আশা করছেন চাষীরা। উচ্চ ফলনশীল ও গাছ মজবুত হওয়ায় এ জাতের ভূট্রা চাষে বেশি আগ্রহী হচ্ছেন তারা। আর কিছুদিনের মধ্যে ভূট্রা কর্তন শুরু হবে। প্রতি একরে ১৬০ থেকে ১৭০ মন ফলনের প্রত্যাশা করছেন কৃষকেরা।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর, চিলারং, বেগুনবাড়ী, সালন্দর, রাণীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর, হরিপুরের তালতলা, চৌরঙ্গী, ডাঙ্গীপাড়া, পাহাড়গাঁও, বীরগড়ে আগাম রকেট ৫৫ জাতের ভূট্রার মাঠ ঘুরে দেখা যায় সবুজে ছেয়ে গেছে। কিছু গাছে মোচা পরিপক্ক হচ্ছে। এবার চাষিরা ভালো ফলনের আশা করছেন। ধানের চেয়ে কম খরচে হয় ভুট্টার চাষ। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ ২২ থেকে ২৪ হাজার আর বিঘা জমিতে ভূট্রার দাম লাগে ৪০ থেকে ৪৫ হাজার টাকা।
কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর ভূট্রা চাষের লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৫শ হেক্টর নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪০ হাজার হেক্টরেরও বেশি জমিতে। আবহাওয়া অনূকুলে ও পোকার আক্রমন কম থাকায় ভালো ফলনের আশা কৃষি বিভাগের।ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের ভূট্রা চাষী তালেব বলেন, প্রতি বছর বিভিন্ন কোম্পানীর ভুট্টা আবাদ করলেও এবার আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানীর আগাম রকেট ৫৫ জাতের ভূট্রার চাষ করে অধিক লাভের আশা করছি।রায়পুর ইউনিয়নের সামসুজ্জুহা বলেন, রকেট ৫৫ জাতের ভূট্রার আগা গোড়া সব সমান। ভূট্রার দানাও বেশ বড়। সে কারণে দেখে মনে হচ্ছে আমরা যে পরিমাণ ফলনের আশা করিছিলাম তার চেয়েও বেশি হতে পারে।
আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানীর মার্কেটিং অফিসার আব্দুস সালাম বলেন, শুধু ঠাকুরগাঁও নয় সারাদেশে আমরা ভূট্রার বীজ সর্বরাহ করা হয়েছে। রকেট ৫৫ জাতের ভূট্রার চাহিদা সবচেয়ে বেশি। চাষিরা একরে ১৮০ মন পযর্ন্ত ফলন পাচ্ছেন। আশা করি এ বছরের তুলনায় আগামী বছর রকেট ৫৫ জাতের ভূট্রার চাহিদা বৃদ্ধি পাবে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলাতেই ভূট্রা আবাদ বৃদ্ধি পেয়েছে। চাষিরা বিভিন্ন জাতের আগাম হাইব্রীড জাতের ভূট্রার চাষ করেছেন। চাষিরা ভূট্রা চাষে বেশি লাভবান হওয়ায় আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ থেকে যাবতীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে। এ বছরও ভুট্টার বাম্পার ফলন হয়ে কৃষকেরা ন্যর্য্য মূল্য পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied