ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রংপুরে আরো ১৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৪:৫৮

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৭৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৭ দশমিক ৩৬ শতাংশ। এদিকে গত ২৫ দিনে বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩০জন। গতকালের তুলনায় বিভাগে করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের হার কমেছে। সোমবার (২৬ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য দপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের সাতজন, দিনাজপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের তিনজনসহ পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের একজন করে রয়েছেন। এ সময়ে বিভাগে ২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রংপুরের ১৯৫ জন, দিনাজপুরের ১০৩ জন, পঞ্চগড়ের ৯৪ জন, ঠাকুরগাঁওয়ের ৮৫ জন, কুড়িগ্রামের ৭৭ জন, নীলফামারীর ৭৫ জন, গাইবান্ধার ৬৯ জন ও লালমনিরহাটের ২০ জন রয়েছেন।

নতুন করে মারা যাওয়া ১৬ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪ জনে। এরমধ্যে দিনাজপুরে ২৫৯ জন, রংপুরে ১৮০ জন, ঠাকুরগাঁওয়ে ১৬৩, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫২, লালমনিরহাটে ৫১, কুড়িগ্রামে ৪৬ ও গাইবান্ধায় ৩৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯৬ জন।

বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে দিনাজপুুরে ১১ হাজার ৯৮৮ জন, রংপুরে ৮ হাজার ৯৩২ জন, ঠাকুরগাঁওয়ে ৫ হাজার ৬২৬ জন, গাইবান্ধায় ৩ হাজার ৪৫৯ জন, নীলফামারীর ৩ হাজার ২২৩ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৭৪ জন, লালমনিরহাটের ২ হাজার ৯৭ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৩৪৫ জন রয়েছেন।

করোনা ভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৪ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারতীয় সীমান্তঘেঁষা জেলাগুলোয় বেড়েছে শনাক্ত ও মৃত্যু।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ