ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে আলোচিত রিদওয়ান হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ১:১৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত স্কুলছাত্র রিদওয়ান হত্যার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার সাধারন জনতা।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর নেতৃত্বে ইউনিয়নের সাধারন জনতাকে সাথে নিয়ে রতনকান্দি উত্তর পাড়া থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বক্তব্যে বলেন, রিদওয়ান ১১ বছরের এক নিষ্পাপ শিশু ছিলো। তার কোন অপরাধ ছিলোনা। তবুও ঘাতকরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে।
রিদওয়ানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে তিনি আরও বলেন, এদের ফাঁসি হলে আর কেউ এই কাজগুলা করতে ভয় পাবে।

এসময় রিওয়ানের পিতা-মাতা তিন খুনির ফাঁসির দাবী করে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত ১৭ মার্চ শুক্রবার  বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের  মো. মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া পুত্র মো. রিদওয়ান ইসলামকে (১১) অপহরন করে  পিতা মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। ঘাতকদের  কন্ঠস্বর পিতা মমিরুল চিনে ফেলায় ঘাতকরা শিশু রিদওয়ানকে হত্যা করে। পরে পিতা মমিরুল শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের  করলে রবিবার রাতে অপহরনকারী তিনজনকে গ্রেপ্তার করে এবং আসামীদের সঙ্গে নিয়ে তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘাসের ক্ষেত থেকে শিশু রিদওয়ানের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ঘাতক তিন আসামীর ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাধারন জনতা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন