কবিরহাটে রমজানে স্বাস্থ্যসম্মত খাবার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে মতবিনিময় সভা
নোয়াখালীর কবিরহাটে রমজান উপলক্ষে স্বাস্থ্যসম্মত খাবার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র-উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহাম্মদ, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন, চাপরাশিরহাট বাজার কমিটির সভাপতি মোশারফ হোসেন বিপ্লব, আবদুল্লাহ মিয়ারহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক রায়হান, ভূঁইয়ারহাটের আলা উদ্দিন, আমিন বাজারের কামাল উদ্দিন বাবুল, মোঃ সুজন, সাংবাদিক আবদুল্যাহ চৌধুরী, মোঃ সেলিম, নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বাজার কমিটির সভাপতি-সম্পাদক ও সকল ইউনিয়নের জনপ্রতিনিধি বৃন্দ।
এসময় বক্তারা বলেন, বছরে রমজান আসে এক মাসের জন্য, এই পবিত্র মাসে যেনো কোন অসাধু ব্যবসায়ী দিনের বেলায় খাবারের দোকান বা হোটেল খোলা না থাকে, সব বিষয়ে বাজার কমিটি প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, ইফতারিতে কোন প্রকার ভেজাল মিশানো হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, খেজুর, মুড়ি, বেগুন, চোলা, মাছ মাংস সহ রমজান উপলক্ষে যেই সমস্ত দ্রব্য ব্যবহার করা হয় এই গুলোর কোন দাম বাড়ানো যাবেনা। বিভিন্ন বাজারে মদ, জুয়া, ইয়াবা, গাঁজা ও মাদক ব্যবসা বা খাওয়া সকলকে সতর্ক করে জানান, এমন অভিযোগ আসলে সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied