ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রাকৃতিক দূর্যোগ আর সমুদ্রের বালু ক্ষয়ে বিলিন হচ্ছে উপকূলের সবুজ বেষ্টনী


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ২:১

প্রাকৃতিক দূর্যোগ আর সমুদ্রের বালু ক্ষয়ে বিলিন হচ্ছে উপকূলের সবুজ বেষ্টনী। মৃত্যু অবস্থায় সৈকতে একের পর এক ভেসে আসছে তিমি, ডলফিন,কচ্ছপ ও জেলিফিশ সহ সামুদ্রিক প্রাণী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও মানুষ সৃস্ট নানা কর্মকান্ডে হুমকির মুখে পড়েছে উপকূলীয় এলাকার জীব-বৈচিত্র। যা পরিবেশের জন্য হুমকির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবেশের ভারসম্য রক্ষায় এখনই উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের।গঙ্গামতি ও লেবুর বন  সৈকত এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের মরা গাছগুলো আগুনে পুড়িয়ে দেয়া হচ্ছে।

সৈকতের বিভিন্ন স্পটে ঘুরে দেখা গেছে কয়েক শতাধিক আগুনে পোড়া গাছের গোড়ার অংশ পড়ে আছে।শিকড় সহ উপচে পরে আছে বড় বড় গাছ। মরা গাছের এলোমেলো এমন চিত্র পটুয়াখালীর কুয়াকাটা কেওড়া বন,ঝাউ, করাই, রেন্ডি, আকাশমনি সহ জাতীয় উদ্যানের। যেই সবুজ বেষ্টনী উপকূলের মানুষকে রক্ষায় দেয়াল হয়ে দাড়াতো, সেই দেয়ালই আজ মরা কাঠ হয়ে পরে আছে। সমুদ্রের ঢেউয়ে বালু ক্ষয় সহ নানা কারণে ধ্বংশ হচ্ছে প্রকৃতির এ দেয়াল। ১৫ নভেম্বর সিডরের পর থেকে এ পর্যন্ত কুয়াকাটা সৈকতঘেষা দুই হাজার একরের  উদ্দে বনাঞ্চল বিলীন হয়েছে। উজাড় হয়েছে কয়েক লক্ষধিকের মতো গাছ।

প্রকৃতির এমন বিপর্যয়ের কারণে হুমকির মুখে পরছে জীব-বৈচিত্র। সমুদ্র সৈকতে প্রায়ই ভেসে আসছে মৃত্যু ডলফিন, জেলিফিশ, কচ্ছপ সহ সামুদ্রিক প্রাণী। গভীর সাগরে মৎস্য শিকারী জেলেদের বিধ্বংসী জালে প্রায়শই মারা পড়ছে সামুদ্রিক এসব প্রাণী। এ কারণে চরম হুমকির মুখে পরেছে পরিবেশ।পরিবেশের ভারসম্য ঠিক রাখতে গাছপালা ও প্রাণীকূলকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের।মহিপুর বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মারা যাওয়া গাছগুলো কিভাবে পুড়ছে তা তাদের জানা নেই। তার ধারণা, গাছগুলো অনেকদিন আগে মরার কারনে নষ্ট হচ্ছে তাই সমুদ্রগামী জেলেরা সংগ্রহ করতে পারে। পরিবেশের ভারসম্য রক্ষায় জীব বৈচিত্র্য সংরক্ষনে এখনই কার্যকর উদ্যোগ না নিলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জন-জীবন হয়ে উঠবে বসবাসের অনুপযোগী। এমন অভিমত সংশ্লিষ্টদের।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬