প্রেমাশিয় সুন্নিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় সংগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া রেজভীয়া ছিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়।
২০ মার্চ (সোমবার) মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।এসময় উপস্থিত ছিলেন,খানখানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার,ইউপি সদস্য মোঃ নুরুল হক,মোঃ হারুনুর রশিদ ও আনোয়ারুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষা খাতকে সৃজনশীল ও প্রগতিশীল করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নতি করণে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে,তারাই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মোবাইলের মাধ্যমে উপবৃত্তি পৌঁছে দিচ্ছে,পাশাপাশি শিক্ষকদের কথা বিবেচনা করে উপযুক্ত বেতন ভাতা দিয়ে যাচ্ছে সরকার।যেহেতু
শিক্ষকরাই জাতির মূল কর্ণধার,পরিবার থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করে যাচ্ছে শিক্ষকরাই।
শিক্ষকরা নিরলস পরিশ্রমের মাধ্যমে দক্ষতার সাথে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলোদান করে যাচ্ছেন, তারই প্রিয় শিক্ষার্থীরা যেন শিক্ষকমণ্ডলীর প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকেন,শিক্ষকরা জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণের জন্যে উৎসর্গ করে,কিছুই চাওয়ার থাকেনা,চায় শুধু সম্মান,তাই সকল শিক্ষার্থীদের শিক্ষকমণ্ডলীর প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
Link Copied