ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ৪:৪০
সিলেট জেলার বালাগঞ্জে আগামী ২২ মার্চ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে নির্মিত ঘরসমূহের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন বালাগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
 
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, বালাগঞ্জ উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৫৬১টি। এরমধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ৪০৫ টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত টি’র মধ্যে ১০২টি পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। আগামীকাল ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ১০২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে। আর বাকি থাকবে ৫৪টি ঘর।
 
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষন, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাংবাদিক রাজিব আহমদ, জাগির হোসেন প্রমুখ। 
 
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার