ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ৪:৪০
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১/ ২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে পাট বীজ বিতরণ ও উফশী আউশ ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৮০ হেক্টর জমিতে উফশি আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে ১ হাজার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি জমির জন্য জনপ্রতি ৫ কেজি ধান বীজ, এমওপি ১০ কেজি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে। এছাড়াও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত