তিতাসে এক রাতে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি : একজন আহত
কুমিল্লার তিতাসে একরাত্রে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী গ্রামের প্রবাসী আবদুল কাদির ও আবদুল মোমেনের বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় একজন আহত হয়েছে।
কাকিয়াখালী গ্রামের আবদুল কাদিরের স্ত্রী আসমা জানায়, সোমবার দিবাগত রাত প্রায় আড়াই টায় ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল ঘরে দরজা ভেঙ্গে প্রবেশ করে আমার বড় ছেলেকে বেঁধে ফেলে এবং আমাকে হুমকি দেয় তোর জিনিসপত্র কি আছে দে, না হয় তোকে আমরা ধর্ষণ করবো। তখন ভয়ে আমি কানের দুল, গলার চেন, হাতের আংটি খুলে দেই এবং কিস্তির জন্য রাখা ৩০ হাজার টাকা, ১টি ল্যাপটপ, ২টি স্মার্টফোন নিয়ে যায়।
কাদিরের পাশের বাড়ির আবদুল মোমেন জানান, রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল নিয়ে যায়।
একই বাড়ির বাসিন্দা মাইজুদ্দিন জানান, রাত ৩টার সময় আমি প্রস্রাব করতে বাহির হই। আমার বাড়ির উপর দিয়ে ১০/১২জনের একটি দল যাচ্ছিল, তখন আমি জিজ্ঞাসা করলে তাদের একজন আমার বাম হাতে দা দিয়ে কোপ দেয়। তখন পাশের বাড়িতে হৈই চৈই শুরু হলে দেখে তারা পালিয়ে যায়।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে খোয়া যাওয়া মোবাইল ফোনের সূত্রধরে তদন্ত কাজ চলছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied