ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সতিকসাসের সভাপতি মাইমুন, সম্পাদক নিশাদ


মাহবুব ইসলাম  photo মাহবুব ইসলাম
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ৪:৫৯

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাওসিফ মাইমুন (দৈনিক দেশ রূপান্তর) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন নিশাদ (দেশ টেলিভিশন)।

আজ সোমবার (২০ মার্চ) কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলা (পুরাতন শিক্ষক মিলনায়তন কক্ষে) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তুহিন ভূঁইয়া (এমপি নিউজ), সাংগঠনিক সম্পাদক মার্জিয়া আফরোজ মিলি (ঢাকা ১৮. কম), প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এইচ. এম. ইমরান হোসাইন (স্বদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় দফতর সম্পাদক পদে মামুনুর রশিদ (সংবাদ) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আজাদ হোসেন (বিডি টোয়েন্টিফোর লাইভ), মো. সাব্বির হোসেন (সোনালী নিউজ ডটকম)।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক সমিতির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রনি, চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির ও এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাব্বির আহমেদ।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে এবার গঠনতান্ত্রিক নিয়মানুযায়ী দ্বিতীয়বারের মতো কোনো সহ-শিক্ষামূলক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে