ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান বিষয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২১-৩-২০২৩ বিকাল ৫:৯

নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ মার্চ বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হককাজী, উপজেলা কৃষি অফিসার তৌফিক  আল জুবায়ের, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সমবায় অফিসার হারুনুর রশীদ, মৎস্য অফিসার মো. আইয়ুব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম জানান, ৪র্থ পর্যায়ে উপজেলার আগ্রাদ্বিগুন, আলমপুর, উমার, জাহানপুর ইসবপুর ও খেলনা ইউনিয়নে মোট ১৪০টি ঘর নির্মান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৭টি জেলা ও ধামইরহাটসহ ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেনি) মুক্ত ঘোষনা করবেন। ইতিমধ্যেই এই উপজেলায় ৩য় পর্যায় পর্যন্ত ২৪৭টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং মানপুর গুচ্ছগ্রামে ৩৮টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু