বিরামপুরে মসজিদ নির্মাণে নগদ অর্থ সহায়তা করলেন সংসদ সদস্য শিবলী সাদিক
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন এবং নির্মাণ কাজের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ শাহাবাজপুর (শাহাপাড়া) জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের সাবেক ইমাম আলহাজ মাওলানা মো: নওশাদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক।
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল হতে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকের হাতে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
দক্ষিণ শাহাবাজপুর (শাহাপাড়া) জামে মসজিদ কমিটির আয়োজনে, উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied