ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় তিন জেলে আটক


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২১-৩-২০২৩ বিকাল ৬:১৭

সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় বিনানুমতিতে প্রবেশ করে কাঁকড়া ধারার সময় তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে কোবাতক বনস্টেশন কর্তকর্তা (এসও) ফারুক হোসেনের নেতৃত্বে সুন্দরবনের সাপখালী নামক খাল হতে জেলেদের আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, দা, বৈঠা সহ ৬০ কেজি কাঁকড়া জব্দ করে আভিযানিক দল। জব্দকৃত কাঁকড়া একই খালে অবমুক্ত করা হয়। আটক জেলেরা সুন্দরবনে প্রবেশের জন্য অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হয়। 

আটক তিন জেলে হলেন- কয়রা উপজেলার মাঠিভারভাঙ্গা এলাকার আমজাদ গাজীর ছেলে আব্দুস সামাদ, সোহরব শেখের ছেলে আলাউদ্দীন শেখ ও আজিজুল মোড়লের ছেলে সাইফুল মোড়ল।    

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরার সময় অভিযান চালানো হয়। এসময় অবৈধ অনুপ্রবেশের জন্য জেলেদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার