বাঙলা কলেজে বিজ্ঞান মেলা
সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মত আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’। এই উৎসব শেষ হবে ২২ মার্চ। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে কলেজে বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাবসহ বেশ কয়েকটি সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আশা করছি, শিক্ষার্থীদের কৌতূহল মনকে প্রস্ফুটিত করতে প্রতিবছর এমন মেলার আয়োজন হবে।
বিজ্ঞানভিত্তিক এ মেলায় একাধিক স্টল বসেছে। যার মধ্যে রয়েছে কলেজের একাধিক (গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, রসায়নসহ কয়েকটি) বিভাগ। বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীরা প্রথম দিনে আয়োজন করেছে পোস্টার প্রেজেন্টেশন, পদার্থবিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, কুইজ স্মার্ট বাংলাদেশ। সমাপনী দিনে মেলায় থাকবে রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, মহাকাশ পর্যবেক্ষণ ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার উপদেষ্টা প্রফেসর সাজেদা বেগম ও আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আরেফীন।মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ। এ ছাড়া, সহযোগিতায় কাজ করেছে সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied