ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকরা যেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সচেষ্ট হন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২১-৩-২০২৩ রাত ৯:২৪
ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ বলেন, সাংবাদিকরা যেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সচেষ্ট হন। সাংবাদিক সমাজ হচ্ছে আমাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের প্রত্যেকের যথেষ্ট গুরুত্ব ও মর্যাদা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আনান্দিত রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা জেলা কমিটির পরিচিতি সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ব্যক্তিগত জীবনে আমিও এক সময় সাংবাদিকতা করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সাংবাদিকদেরকে শ্রদ্ধা করতেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে ব্যাপক ভূমিকা পালন করছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের এই মাসে আপনারা মনে রাখবেন, ইতিহাস যারা বিকৃতি করে তাদের চেহারা উন্মোচন করার দায়িত্ব আপনাদের। বর্তমানে উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে আপনারা সব সময় পজেটিভ সংবাদ পরিবেশন করবেন। এতে করে দেশ আরো এগিয়ে যাবে। 
২১ মার্চ ২০২৩, রোজ মঙ্গলবার বেলা ১১টায় টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা নবনির্বাচিত আরজেএফ’র সভাপতি সিদ্দিকুর রহমান আজাদীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, স্থায়ী পরিষদের সদস্য মোঃ ছানাউল্লাহ, মোঃ ফারুক আহমেদ, আরজেএফ’র সাংগঠনিক সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ, লুৎফুন নাহার রিক্তা, ঢাকা জেলার সিনিয়র সহ-সভাপতি আহমেদ জীবন, এম শাজাহানসহ ঢাকা জেলার অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শাফিউর রহমান কাজী।
 
স্বাগত বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকতার ব্রত নিয়ে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ঢাকা জেলা কমিটি এগিয়ে যাবে সব সময়। তারই ধারাবাহিকতায় নতুন কমিটির অভিষেক করলাম। তিনি আরো বলেন, আপনারা সব সময় মনে রাখবেন সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার বাইরে গিয়ে আপনারা অনৈতিক কোন কাজের সাথে যুক্ত হবেন না। তিনি নবনির্বাচিত ঢাকা জেলার সকল নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানান।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার