সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করবেঃ নূর হাকিম
সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেকে দক্ষ ও স্মার্ট সাংবাদিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন দৈনিক সকালের সময়'র প্রকাশক ও সম্পাদক মো: নূর হাকিম।
মঙ্গলবার (২১ মার্চ) রাজশাহী নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত দৈনিক সকালের সময়'র রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে নিজেকে আগে দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। দৈনিক সকালের সময়ের মাধ্যমে সমাজের যাবতীয় অন্যায় অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবসময়। প্রচলিত সকল প্রকার অপ-সাংবাদিকতা থেকে নিজেকে দুরে রাখতে হবে এবং এগুলোর বিরুদ্ধে জনমত গঠনেও ভূমিকা রাখতে হবে।
সম্পাদক নূর হাকিম বলেন, দৈনিক সকালের সময়ের সকল পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা, কর্চারিদের সহযোগিতায় পত্রিকাটি একদিন বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক হবে, দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। দৈনিক সকালের সময়ের মাধ্যমেই বাংলাদেশে সাংবাদিকতা আবারও মূল ধারায় ফিরবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় দৈনিক সকালের সময়'য়ের রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলামের সঞ্চালনায়, রাজশাহী মহানগর প্রতিনিধি পাভেল ইসলাম মিমুলের সার্বিক তত্বাবধানে ও রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা'র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পত্রিকাটির মফস্বল সম্পাদক নুর আলম।
এসময় নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জমশেদ আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অর্পণ ধর, পাবনা জেলা প্রতিনিধি মাহফুজ আলম ও নাটোর জেলা প্রতিনিধি তহুরা বানু সহ পত্রিকাটির রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলা প্রতিনিধি, ফটো সাংবাদিক ও সংবাদ এজেন্সির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied