ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ১২:৩৪
মানিকগঞ্জের হরিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
 
২২ মার্চ,বুধবার, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকালে হরিরামপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ উপজেলার ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।
 
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মানিকগঞ্জের সাতটি উপজেলায় ৩৬৭ টি ঘর হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে সদরে ৩১টি, সিংগাইরে ১৬৩টি, শিবালয়ে ৬২টি, হরিরামপুরে ৭৭টি এবং দৌলতপুর উপজেলায় ৩৪ টি। একই সঙ্গে সিংগাইর ও দৌলতপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
 
আরও উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।

এমএসএম / এমএসএম

মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি