রিয়াদ-সৌম্যের ব্যর্থতার দিনে মোহামেডানের মাঝারি সংগ্রহ
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। যদিও আগের মতো এখন আর সেই উত্তেজনার দেখা মেলে না। তবে একেবারেই যে তেজ নেই, তাও নয়। এমনই এক উত্তেজনাকর ম্যাচে আজ (২২ মার্চ) মুখোমুখি হয়েছে আবাহনী-মোহামেডান। যেখানে মাহেদুল অঙ্কন এবং ইমরুল কায়েসের ব্যাটে চড়ে নির্ধারিত ওভার শেষে মোহামেডান ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করেছে।
এদিন আবাহনীর হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। এর আগে দিনের শুরুতে আবাহনীর বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান।
ইনিংসের শুরু থেকেই মোহামেডান দাপট দেখাতে থাকে। দুই ওপেনার অঙ্কন এবং ইমরুল মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তবে দলের ১৩৭ রান থাকাবস্থায় ব্যক্তিগত ৬৮ রান করে ফেরেন অধিনায়ক ইমরুল। এরপর ৭০ রানে অঙ্কনও ফিরে যান। দুই ওপেনারের বিদায়ের পরই মূলত মোহামেডান শিবিরে ছন্দপতন ঘটে।
এরপর তিনে নামা সৌম্য সরকার ফিরেছেন মাত্র ১ রানে। তার মতোই ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। মাত্র ৩ রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরেন। ইনিংসের মাঝামাঝিতে দলের হাল ধরার চেষ্টা করেন অনুতাপ মজুমদার। তবে ৩০ রান করে তিনিও বিদায় নেন। এরপরই মোহামেডানের বড় সংগ্রহের স্বপ্ন বাধাগ্রস্ত হয়।
এদিন রান পাননি শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি এবং শফিউল রুবেলও। তবে শেষদিকে আবাহনীর বোলারদের বিপক্ষে আরিফুল হক একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩৭ রানে। আবাহনীর হয়ে সাইফউদ্দিন ছাড়াও তানভীর ইসলাম এবং তানজিম ইসলাম সাকিব ২টি করে উইকেট শিকার করেছেন।
এমএসএম / এমএসএম
আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির
জাতীয় হকি দলের বড় জয়
বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক