ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো আক্কেলপুর


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৩:৪৭

জয়পুরহাটের আক্কেলপুরে ৩৫ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর ও উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ৪র্থ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ঘর পাওয়া প্রত্যেকের চোখে-মুখে ফুটে ওঠেছে হাসির ছাপ , নতুন ঘর পাওয়ার এক নব আনন্দ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, সহকারী কমিশনার(ভূমি) ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। 
নতুন ঘর পাওয়া তহুরা বেগম বলেন,‘আগে অন্যের জায়গায় বেড়ার ঘর করে থাকতাম। এখন আমার নিজের ঘর হয়েছে। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেন তার বাপের মতো দেশের মানুষের জন্য আরো ভালো কাজ করতে পারে’।
এখন পর্যন্ত এই উপজেলায় ৪টি পর্যায়ে মোট ১৮২টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের এসকল ঘর হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত

লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন

চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি

বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রক্তমাখা স্মৃতিতে বেঁচে আছেন জিহাদের মা