ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় চতুর্থ পর্যায়ে ৭৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৩:৫৮

বাগেরহাটের শরণখোলায় চতুর্থ পর্যায়ে ৭৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সারাদেশের ন্যায় একযোগে শরণখোলায়ও আনুষ্ঠানিকভাবে বুধবার (২২মার্চ) সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  নতুন ঘরের চাবি হস্তান্তর ও ঘরের উদ্ভোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্ভোধন শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে  উপজেলার ৭৫টি পরিবারের হাতে তাদের নুতন ঘরের চাবি সহ জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল জব্বার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু,বীর মুক্তিযোদ্ধা খালেক খান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, ওসি তদন্ত সুব্রত কুমার ,উপকারভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী বলেন, ৭৮২ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হতে চতুর্থ পর্যায়ে বুধবার ৭৫ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে । এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২২৬ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়া আরও ৪৮১ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসন করতে হবে।  প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ঘরের সাথে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংরক্ষণ ট্যাংক ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। 

এ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত