বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আরিফ-ইহ্তি
বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) এর কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৪) গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আরিফ খাঁন রাব্বি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইহ্তি শামুন।
বুধবার (২২ মার্চ) কলেজে প্রশাসন ভবনের তৃতীয় তলায় মহান স্বাধীনতা দিবস ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার বিতরণ ও অধ্যক্ষের অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শামিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আজ নাইন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সাদী, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার লিমা, অর্থ সম্পাদক জামিল আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক ইসরাত জাহান ইলা, কার্যনির্বাহী সদস্য নুসরাত জাহান নাইস, কার্যনির্বাহী সদস্য রাবেয়া বর্শিরি সাথী, কার্যনির্বাহী সদস্য সোহান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ডিবেটিং সোসাইটির পরিচালক প্রফেসর সায়মা ফিরোজ, নির্বাচন কমিশনার হিসেবে আরও ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মো.মনিরুজ্জামান শামিম ও বর্তমান সভাপতি জাফর ইকবাল। এরপর অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান কমিটি অনুমোদন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মিটুল চৌধুরী, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম মাহবুবুল আলম, ডিবেটিং সোসাইটির উপপরিচালক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ কাওসার।
এছাড়াও ডিবেটিং সোসাইটির সাবেক বর্তমান নেতৃবৃন্দ, বিতার্কিক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied