বিরামপুরে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিবলী সাদিক এমপি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে। এসময় বিদ্যালয়ে নতুন ভবন পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এহছানুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম। অন্যান্যদের মধ্যে ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বিরামপুরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৭৯ লাখ ৩৫ হাজার ৩৮৩ টাকা।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied