উলিপুরে ২শ ৬৭ বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক
কুড়িগ্রামের উলিপুরে ২শ ৬৭ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, বুধবার (২২ মার্চ) সকালে পৌর শহরের গুনাইগাছ মোড় এলাকায়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুই যুবক মাদকদ্রব্য বেঁচা কেনার জন্য পৌর শহরের খেওয়ারপাড়স্থ গুনাইগাছ মোড় এলাকায় অবস্থান করছেন। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালিয়ে যান। অপর যুবকে ২শ ৬৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত যুবক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যকুটি চন্দ্রখানা হাজিটারী এলাকার সেকেন্দার বাদশাহর ছেলে শামীম রহমান সবুজ (২০) বলে জানা গেছে। এ ঘটনায় থানা পুলিশ আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied