ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করল সাভার উপজেলাকে


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-৩-২০২৩ রাত ৯:৩৮

সরকারের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে চতুর্থ ধাপে সাভারে জমিসহ ঘর পেলেন ৭২টি পরিবার আর এরই মাধ্যমে শতভাগ 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো সাভার উপজেলাকে।

বুধবার (২০ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্তরে অডিটোরিয়ামে উপকারভোগী এসব পরিবারের সদস্যদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে উপকারভোগীদের মাঝে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন তিনি।

এসময় উপস্থিত উপকাভোগীদের উদেশ্যে ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। তারপরও যদি সাভারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ গৃহহীন থেকে থাকেন তারা যেন তাদের তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেয়। তাহলে আমরা সেই তালিকা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের জন্যও জমিসহ ঘরের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আপনারা যারা জমিসহ ঘর পেয়েছেন। তারা দলিলপত্র খুব যত্নে রাখবেন। এটা অনেক বড় আমানত। সরকার বিভিন্ন সময়ে ভাতা দেয়, নগদ টাকা দেয়, চাল দেয়, ডাল দেয় কিন্তু জমিসহ ঘর দেয়না। জমিসহ ঘরের মত এত বড় আমানত আপনাদেরকই দিয়েছে। সৃষ্টিকর্তা আপনাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে।

এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, আজ সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে ৩৭ টি, তেঁতুলঝোড়া ইউনিয়নে ০৪ টি, সাভার ইউনিয়নে ১২ টি, শিমুলিয়া ইউনিয়নে ১২ টি এবং বিরুলিয়া ইউনিয়নে ০৭ টি সহ মোট ৭২টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

‎নদী পেরিয়ে নাগরিক সেবা: ফুলছড়ির চরবাসীর প্রতিদিনের সংগ্রাম

আলফাডাঙ্গার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে

ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪

বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ

রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন