ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১২:৩৭
ঢাকার সাভারে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায়  উপজেলার সদর ইউনিয়নের চাপাইন লালটেক এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পিবিআইকে খবর দেয়া হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান শেখ  বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি দুই-তিন দিনের পুরোনো তাই প্রায় অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। মরদেহের শরিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তাই আপাতত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি। পাশাপাশি নিহতের পরিচয় সনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে।’
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক( ইনটেলিজেন্স) আবদুল্লা বিশ্বাস জানান লাশটি এখনো মর্গে রাখা আছে। ২/১ দিনের ভিতর সন্ধান না পেলে আন্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে। 
 
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান  বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্তের চেষ্টা করবো। তবে লাশ যদি পচে যায় তাহলে এভাবে হয়তো পরিচয় পাওয়া যাবে না।তখন পরিচয় জানতে অন্য ব্যাবস্থা করতে হবে।’

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার