বেগমগঞ্জে র্যাবের অভিযানে ১১ পাসপোর্ট দালাল গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় প্রতারক পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের থেকে নগদ ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট, ২০৪ টি পাসপোর্ট ডেলিভারী রিসিট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সিরাজ উদ্দিন (৪৫) আসাদুজ্জামান (৩৫) মো. আব্দুর রহিম (৫২) মো. মোসলেহ উদ্দিন (৪৫) মো. জুয়েল রানা (২৭) মাঈন উদ্দিন (৪২) মো. মহিন উদ্দিন (৩৭) মো.হারুন-অর-রশিদ (৪৫) গাজী আনোয়ার আহম্মেদ ওরপে হৃদয় (২৭) মো. মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)।
বুধবার (২২ মার্চ) গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১ পাসপোর্ট দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজসে জনসাধারণের কাছ থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়াও নোয়াখালী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সিন্ডিকেট তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন ধরণের বাধার সম্মূখীন হতে হয়। র্যাব-১১ কর্তৃক দালালচক্র বিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পাসপোর্ট দালালচক্রের সদস্যদের গ্রেফতারের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন