৯৯৯-এর কলে তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩
৯৯৯-এ কল করে অভিযোগের পর সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি ও জুয়া খেলার উপকরণসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বড়দল উওর ইউনিয়নের পুরানঘাট গ্রামের মৃত সাব্বির উদ্দিনের ছেলে মালু মিয়া, একই গ্রামের আবু জাহেরের ছেলে মোহাম্মদ হানিফা, কুদরত আলীর ছেলে সুজন মিয়া।
প্রসঙ্গত, রোববার (২৫ জুলাই) রাতে ৯৯৯-এ ভুক্তভোগীরা মুঠোফোনে কল করে অভিযোগ করেন, উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের সততা বাজারে দুটি চা স্টল কাম মুদি দোকানে মাদক ও জুয়ার আসর বসানো হচ্ছে প্রতিনিয়ত। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতেই অভিযানে নেমে পুরানঘাট গ্রামের সততা বাজারের প্রয়াত প্রাঙ্গন চেয়ারম্যান রুস্তম আলীর ছেলে সালাউদ্দিন ওরফে নিখিলের চা স্টল ও একই গ্রামের একই বাজারের আব্দুর নূর তালুকদারের ছেলে মামুন মিয়া তালুকদারের চা স্টল হতে ১ হাজার ৩২০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি, নগদ টাকা, জুয়া খেলার তাস, গাফলা এবং দুটি মুঠোফোন সেট জব্দ করে।
অভিযানে তিনজনকে গ্রেফতার করা হলেও কৌশলে সালাউদ্দিন ওরফে নিখিল, মামুন তালুকদার পালিয়ে যায়। সোমবার তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করেছে বলে থানার ডিউটি অফিসার এসআই মো.আলমাছ মিয়া নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied