ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ৪:৪৭

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করে কয়েকটি মনিটরিং টিম। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের নেতৃত্বে শহরের বড় পাইকারি বাজার-পার্কবাজার পরিদর্শন করা হয়। এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ'সহ প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর ও প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ আবুল হাশেম, রেভেনিউ ডেপুটি কালেক্টর নাহিয়ান নুরেন, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাবরিন আক্তার -দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন করেন ও  লিফলেট বিতরণ করেন। একই সাথে উপ পরিচালক স্থানীয় সরকার,  অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আলাদাভাবে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা'সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত পাঁচটি  টিম শহরের ভিন্ন পাঁচটি বাজারে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। বাজার মনিটরিং করার সময় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা'সহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে পন্যদ্রব্য মজুদ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজানের সুগভীর তাৎপর্য অন্তরে ধারণ করে হিংসা, বিদ্বেষ, লোভ ও ভোগবিলাস পরিহার করে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আত্মশুদ্ধির এ মাসে অনৈতিক উপায়ে অধিক মুনাফা অর্জনের পথ পরিহার করতে উদ্বুদ্ধকরণ, মজুতদারদের রমজান মাসের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, পাইকারী ও খুচরা পণ্য বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়ীগণ বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনকরণ, হোটেল/রেস্তোরাঁগুলোতে পঁচা, বাসি, ভেজাল খাদ্যদ্রব্য পরিবেশন ও বিক্রি করা থেকে বিরতকরণ, শাক সবজি, ফল, মাছসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রিজারভেটিভ, ক্ষতিকর রং ও ফরমালিন ব্যবহার প্রতিরোধকরণে এই উদ্যোগ নেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ আবুল হাশেম বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে যাতেকোন অসৎ ব্যবসায়ীরা অধিক মুনাফা করতে না পারে সেজন্য জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে  আমাদের এই কার্যক্রম চলছে। জনস্বার্থে পুরো রমজান মাসেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট মাঠে থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানানো হয়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলা প্রশাসনের পাশাপাশি একযোগে সকল উপজেলা নির্বাহী অফিসারগণ একই ভাবে উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম করেন। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা