ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৫:৪৯
পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২০ মার্চ) আনছারুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত-৫, পঞ্চগড় মামলাটি দায়ের করেন। যাহার নং ৪৬/২৩। 
বিজ্ঞ আদালত বৃহস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি গ্রহন করে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ দেন। বাদী আনছারুল ইসলাম আটোয়ারী উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। অভিযুক্ত আব্দুল মতিন সরকার আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ। 
 
মামলা সূত্রে জানা যায়, মাদরাসা পরিচালনা কমিটি অনুমোদনের জন্য অধ্যক্ষ মাও. আব্দুল মতিন সরকার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে ২০২২ সালের ১৮ জানুয়ারী আবেদন করেন।বোর্ড যাচাই-বাছাই করে এডহক কমিটির মেয়াদ শেষের ৯ দিন পূর্বে নির্বাচন করেছেন মর্মে গভর্নিং বডি গঠন প্রক্রিয়া সঠিক না হওয়ায় সভাপতিসহ গভর্নিং বডি অনুমোদন বাতিল করে পত্র জারি করেন এবং অধ্যক্ষকে পুনরায় এডহক কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে নির্দেশনা দেন।কিন্তু এডহক কমিটির জন্য আবেদন না করে অধ্যক্ষ কৌশলে ২০২১ সালের ১৪ জুলাই এডহক কমিটির প্রজ্ঞাপন স্মারক ব্যবহার করে অনুরুপ জাল কাগজ সৃষ্টি করে ২০২১ সালের ১৪ আগস্ট এডহক কমিটির অনুমোদন দেখিয়ে পুনরায় পরিচালনা কমিটি অনুমোদনের জন্য ২০২২ সালের ২১ জুলাই শিক্ষা বোর্ডে আবেদন করেন।পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ ২০২২ সালের ২৯ আগস্টে কমিটি অনুমোদন দেন।মামলায় আরো উল্লেখ করেন বিবাদী মাদরাসায় নিয়োগ বাণিজ্য ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করেন।
 
বাদী আনছারুল ইসলাম জানান,অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ আমাকে হয়রানি করায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।আশা করছি আমি সুবিচার পাবো।অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, মোবাইলে বলা যাবেনা সরাসরি বলবো।
 
বাদী পক্ষের আইনজীবী এ্যাড.আসাদউজ্জামান জানান, বিজ্ঞ আদালত বাদীর মামলা গ্রহণ করে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ দেন। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে