প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনা হবে কৃষকদের ভাগ্য উন্নয়নের হাতিয়ার
আসন্ন আউস মৌসুমে গলাচিপা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ- ১/ ২২- ২৩ এর আওতায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে, ধান- বীজ, রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও বিতরন কালে জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ১১৩( ৩ )আসনের জননেতা আলহাজ্ব এসএম শাহজাদা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার কৃষকদের প্রণোদনা দিয়ে আমন, আউস বোরো ও রবি শস্যের নানাবিধ বীজ সার ও প্রশিক্ষণ দিয়ে কৃষকদের অর্থনৈতিক অগ্রগতি করে যাচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মু.সাহিন, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও এমপির প্রতিনিধি উপজেলা কৃষি কমিটির সদস্য মোঃ কাওসার তালুকদার প্রমুখ। উল্লেখ্য প্রত্যেক কৃষককে পাঁচ কেজি আউস ধানের বীজ সহ ২০ কেজি সার প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষক- কৃষাণী সহ কৃষি দফতরের প্রতিনিধিরা অংশ নেয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার