ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাসিকে নগর উন্নয়ন ও নগর শাসন প্রকল্পের সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৬:১০
গাজীপুর সিটি কর্পোরেশনে নগর উন্নয়ন ও নগর শাসন প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল), প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালক, পরামর্শকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা পরিদর্শন করেন এবং নগর ভবন সভাকক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট এর প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান কাজল প্রমুখ।
 
পরে সভায় নাওজোড় কাশিমপুর রাস্তায় তুরাগ নদীর উপর ৩টি ব্রীজ, জয়দেবপুর রেলক্রসিং এর উপর ফ্লাইওভারসহ অন্যান্য ড্রেন ও পানি সরবরাহ বিষয়ক উপ প্রকল্প বাস্তবায়ন বিষয়ক আলোচনা হয়। সার্ভের কাজ চলমান আছে। প্ল্যান ডিজাইন প্রণয়ন করে অতি দ্রুত দরপত্র আহবান করে কাজ শুরু হবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা