ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ভোর সকালে বাড়ীঘর ভাংচুর-লুটপাট করেছে প্রতিপক্ষরা ২ লক্ষাধিক টাকার ক্ষতি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ৪:১৬

নওগাঁর ধামইরহাটে মাথা গোজার ঠাইটুকুও গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা, প্রকাশ্য দিবালোকে বাড়ীঘর ভাংচুর, লুটপাট করেও ক্ষান্ত হয়নি, মারপিট করে গুরুত্বর জখম করার অভিযোগও পাওয়া গেছে। ২৪ মার্চ ভোর সকালে শল্পী এলাকায় এই ঘটনা ঘটে। প্রকাশ্য দিনের বেলাড এমন ঘটনায় স্থানীয়রভ উদ্বেগ প্রকাশ করেছেন।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার রুপনারায়নপুর গ্রামে মৃত কিছমত আলীর ছেলে আজিজার রহমান এর বাড়ীতে প্রতিপক্ষ মহব্বতপুর (হরিতকীডাঙ্গা) গ্রামের  মৃত কাদির বক্সের ছেলে আ. সামাদ ও ওরফে ছামাদুল ও ছামাদুলের ছেলে আ. হাকিম , রুপনারায়নপুরের মোজাহারের ছেলে রেজাউল সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ লাঠিয়াল দেশীয় অস্ত্রধারী বাহিনী আজিজারের বাড়ীতে হামলা চালায়। এ সময় গৃহকর্তার ১৩৫টি ঢেউটিন, জি,আই তার ৫শত কেজি, সিমেন্টের খুটি ৬০ পিচসহ বাড়ীর মুল্যবান আসবাবপত্র, চাল-ডাল ও নগদ ৪১ হাজার টাকাসহ মালামাল পাওয়ারট্রলি ও ইজিবাইকযোগে লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এ সময় ভুক্তভোগী আজিজারের স্ত্রী ওসনারা ও ছেলে ফারুককে মারপিটে জখম করে। মাথা গোজা ঠাইটুকু হারিয়ে প্রলাপ বকছেন পরিবারের অন্যান্য স্বজনরা। হামলা কারীদের প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসতে পারেনি বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে আজিজুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন। বাদীর দাবী ‘তার বাবা কিছমত আলীর জমিতে সন্তান হিসেবে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও কিছু ক্রয়কৃতসহ মোট ৭৪ শতাংশ সম্পত্তিতে দীর্ঘ আড়াই বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন, এ নিয়ে প্রতিপক্ষের সাথে জমির অংশ নিয়ে দ্বন্দও চলমান আছে বটে।’ তবে অভিযুক্তদের মধ্যে রেজাউলের সাথে ০১৭১৪-২৬৫১৭ মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা নিরসনের চেষ্টা করছিলেন বলে জেনেছি, তবে আজকের হামলা ঘটনা জানা নেই, অভিযোগ পেলে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু