ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পালিয়েও শেষ রক্ষা হলোনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরাফাতের


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ৪:৩৯

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত মো.ইয়াছিন আরাফাত বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত আগুন রমজানের ছেলে।  

শুক্রবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ১৫ জুন রাত ১১টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আসামিরা ভিকটিম ইকবাল হোসেন সেন্টুকে হত্যা করে। পরবর্তীতে তার মা রওশন আরা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এজাহার দায়ের করলে বেগমগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে মো. ইয়াছিন আরাফাতসহ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

এসপি আরো বলেন, আদালত মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষে আসামি মো. ইয়াছিন আরাফাত সহ সাত জনের প্রত্যেককে দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতার এড়াতে আসামি মো. ইয়াছিন আরাফাত দীর্ঘদিন পলাতক ছিল।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত