উলিপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি ১০০গ্রাম গাঁজাসহ মো. খোরশেদ আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক খোরশেদ আলম কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম কাঁঠালবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।
জানা গেছে, শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই মোকারম হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে বজরা ইউনিয়ন পরিষদের সামন থেকে একটি ব্যাগে থাকা ৩ কেজি ১০০ গাঁজাসহ খোরশেদ আলমকে আটক করা হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, আটক খোরশেদ আলম জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক নির্মূলে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি