খুলনার ৪ হাসপাতালে আরো ১১ জনের মৃত্যু
খুলনা নগরীতে গত ২৪ ঘণ্টায় চারটি হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। অন্য দুইজন উপসর্গে মারা গিয়েছেন। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি বলেন, ২০০ শয্যার এ করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১২৪ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৪৭ জন, এইচডিইউতে ১৫ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আটজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আটজন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যার করোনা ইউনিটে ৭৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে আট জন ও এইচডিইউতে চার জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।
করোনা চিকিৎসায় নতুন যোগ হওয়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৬৭ ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ জন এবং এইচডিইউতে দুই জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩০৫ জনের এবং তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। পরীক্ষা বিবেচনায় জেলায় সংক্রমণের হার ২৮ দশমিক ৭৫ শতাংশ।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন