ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরবাসী গ্রুপের মাধ্যমে মধুপুর প্রেসক্লাব গ্রন্থাগারে ৫ শতাধিক বই হস্তান্তর


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ১২:৪২

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের গ্রন্থাগারের জন্য ৫ শতাধিক বই হস্তান্তর করলো এক যুগ বয়সী অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ’।

শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বই হস্তান্তর হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সংগঠন 'মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ' এর আয়োজিত বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ের কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। 

বিশেষ অতিথি ছিলেন এক সময়ের সাংবাদিক হিসেবে নুরজাহান স্মৃতি পুরষ্কার পাওয়া এবং সুপ্রিম কোর্টের  বর্তমান আইনজীবী ড. উত্তম কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও  মধুপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি বজলুর রশীদ খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ।  অনুষ্ঠানে বক্তৃতা করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ প্রমুখ। 

আয়োজক সংগঠনের মর্ডারেটর খন্দকার ইসতিয়াক আহমেদ সজীব মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও বিগত ১২ বছরের সাংগঠনিক কর্মকান্ড, মানবিক ইভেন্টের চিত্র তুলে ধরেন। এতে আর্থিক মূল্যমানে প্রায় ২৫ লক্ষ টাকার মানবিক কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য,  মধুপুর প্রেসক্লবের গ্রন্থাগার ও মধুপুরের সাংবাদিকদের সমৃদ্ধ করতে  ভাষার মাস ফেব্রুয়ারিতে ভার্চুয়াল সংগঠন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ বিশেষ ইভেন্ট ঘোষণা করে। সংগঠনের নির্বাহী প্রধান জাপান প্রবাসী হারুন অর রশীদের নেতৃত্বে দেশ ও বিদেশে অবস্থান করা সচেতন নাগরিকদের কাছ থেকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষ প্রকাশনাসহ গুরুত্বপূর্ণ বই মাস ব্যাপি সংগ্রহ হয়। ৫শ ৮৪ টি বই সংগ্রহ শেষে স্বাধীনতার মাসে এগুলো তারা হস্তান্তর করে। 

বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আবু হাদী নুর আলী খান বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতায়  একটি  সমাজ  ও রাষ্ট্রের ব্যবস্থা পাল্টে যায়। আমুল পরিবর্তন ঘটে।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সংবাদপত্রে বা গণমাধ্যমে এখন ব্যাপকভাবে  সংশ্লিষ্ট । পড়াশোনা করেই এতে টিকে থাকতে হয়। এরজন্য বই গুরুত্বপূর্ণ মাধ্যম।

ড. উত্তম কুমার দাস বলেন, বই এখন আর কেউ পড়তে না চাইলেও বইই জ্ঞানের আধার। বই পড়ার মাধ্যমেই জ্ঞান চর্চা এগিয়ে যায়। এর বিকল্প নেই।
জাপান প্রবাসী হারুন অর রশীদ জানান, সংবাদপত্র ও সাংবাদিকতায় এখন পড়াশোনা কম।  এতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমে এখন অনেক বিতর্ক শোনা যায়। পড়াশোনার পরিবেশে ফিরিয়ে এনে গ্রামীণ সাংবাদিকতা বিতর্কমুক্ত করতে এবং মধুপুর প্রেসক্লাবকে একটি আদর্শ প্রেসক্লাবে পরিণত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছিল।

এমএসএম / এমএসএম

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮