নির্ধারিত সময়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যকার ২০ ওভারের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এর আগে অস্ট্রেলিয়া দলের সফরসূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ম্যাচগুলো কখন শুরু হবে তা নিয়ে নিশ্চিত কিছু জানায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছিল, ২৯ আগস্ট ঢাকায় পা রেখে ৩ দিনের কোয়ারেন্টাইন পালন করবে অজিরা। এরপর ১ আগস্ট অনুশীলন করে সিরিজের প্রথম দুই টি-টেয়েন্টি মাঠে গড়াবে ৩ ও ৪ আগস্ট। ৫ আগস্ট বিরতি দিয়ে সিরিজের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচের ভেন্যু হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। কিন্তু সেখানে উইন্ডিজ দলের এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে অজিদের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়।
তবে আকরাম খান জানিয়েছেন, আল্লাহর রহমতে গত ১০ দিন ধরে আমাদের (ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে) কথাবার্তা ভালোভাবে হচ্ছে। সম্প্রতি কোভিডের জন্য একটা ঘটনা ঘটে, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটি ম্যাচ পিছিয়েছে। তখন কিন্তু একটা আতঙ্ক ছিল। তারপরে সবকিছু আবার ঠিক হয়েছে, যে সময়ে তাদের আসার কথা তারা ঠিক সে সময়ই আসছে। ওদের ওই ম্যাচটায় সমস্যা হয়নি, রিজার্ভ ডেতে গড়িয়েছে। ওরা যথাসময়েই আসছে বাংলাদেশে।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো