ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ২:৪১
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে এগারো গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।রোববার (২৬ মার্চ) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকা থেকে এগারো গ্রাম হেরোইনসহ বাঘিয়া এলাকার শেখ সামছুল হকের ছেলে শেখ হৃদয় (২৭) ও মো.রনি মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৭) এবং পূর্ব শানবান্দা এলাকার ফজলুর রহমানের ছেলে আশিকুর রহমানকে (২৬) আটক করা হয়েছে। এদিকে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দড়িয়াকয়রা এলাকার মৃত ওকোল উদ্দিনের ছেলে আসলাম মোল্লাকে আটক করা হয়। এছাড়া অপর অভিযানে সিংগাইর উপজেলার বাহাদিয়া এলাকায় আশরাফ হোসেনের স্ত্রী আফসানা বেগমকে (২৬) দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য এক লাখ ৮৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার