দৌলতখানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
ভোলার দৌলতখনে কৃতী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়। আজ রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ট্যাব বিতরণ করা হয়।
উপজেলার ১৮টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ১০৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেন ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শফিকুর রহমান ডাবলু এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু,,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, দৌলতখান থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজিম উদ্দিন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের কে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে দেশের কল্যাণ নিয়োগ করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে শ্রেণীতে প্রথম হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied